২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে দুর্ঘটনায় চিকিৎসকসহ নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার তিনটি সড়ক দুর্ঘটনায় একজন ডাক্তারসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হন চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 04:28 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার তিনটি সড়ক দুর্ঘটনায় একজন ডাক্তারসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হন চারজন। নিহতরা হলেন- গোমস্তাপু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রাশেদুল ইসলাম (২৯)। তার বাড়ি রাজশাহী শহরের তালাইমারী মহল্লায়। নাচোল উপজেলার সবদেলপুর গ্রামের কামরুল ইসরাম (৩০) ও গোমস্তাপুর উপজেলার দুর্গাপুর গ্রামের হযরত আলী (৪০)। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি খন্দকার গোলাম মোর্তুজা জানান, গোমস্তাপু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাশেদুল ইসলাম ও ডা. আতিকুর রহমান স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মিশুকযোগে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসছিলেন। দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রহনপুরগামী একটি যাত্রীবাহী বাস ঘুঘুডিমা এলাকায় মিশুকটিকে মুখোমুখি ধাক্কা দিলে ডা. রাশেদুল ইসলাম নিহত হন। আহত ডা. আতিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক ও এর চালক দেলোয়ারকে গ্রেফতার করেছে। অপর দুর্ঘটনা ঘটে জেলার নাচোল উপজেলার কসবা ইউনিয়নের সোনাইচণ্ডিতে সকাল সাড়ে ১০টায়। ওই দুর্ঘটনায় ভুটভুটি উল্টে ঘটনাস্থলে আরোহী কামরুল ইসলাম নিহত ও অপর তিনজন আহত হন বলে জানিয়েছেন নাচোল থানার উপ-পরিদর্শক রেজাউল করিম। এদিকে দুপুর ১টায় জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি বাজারে ভুটভুটি চাপায় একই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের পালাতন শেখের ছেলে হজরত আলী (৪০) ঘটনাস্থলে নিহত হন বলে জানান গোমস্তাপুর থানার উপ পরিদর্শক আব্দুর রাজ্জাক। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৩ ঘ.