ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী জুরাইনের আওয়ামী লীগ নেতা মোহাম্মদউল্লাহ ও তার গাড়িচালক হারুনুর রশিদ হত্যা মামলায় আসামি জাভেদ প্রিন্স আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
তিন দফায় ৮ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে বৃহষ্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়।
মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের খাসকামরায় তিনি জবানবন্দি দেন।
গত রোববার অপর আসামি আরিফ হোসেনও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন একজন হাকিমের কাছে।
গত ২৩ ফেব্র"য়ারি বিকাল ৩টায় জুরাইনের কমিশনার সড়কের মোড়ে তাদেরকে খুন করে সন্ত্রাসীরা।
এ ঘটনার পাঁচদিন পর ২৮ ফেব্র"য়ারি তারিখে মোহাম্মদউল্লাহর স্ত্রী বাদি হয়ে কদমতলী থানায় মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২১৩১ ঘ.
bdnews24