২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৫ ভুয়া গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার

রাজধানীতে পাঁচজন ভুয়া গোয়েন্দা পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 02:59 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পাঁচজন ভুয়া গোয়েন্দা পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- স্বপন (৩২), সারোয়ার (৩৬), বাচ্চু সিকদার (৪৫), মো.আরিফুজ্জামান খান (৩৪) ও নাসির (৪৮)। বুধবার রাতে তাদের মতিঝিলের কমলাপুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের গোয়েন্দা শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, গ্রেপ্তারদের কাছ থেকে একটি ওয়্যারলেস সেট ও এক সেট হাতকড়া উদ্ধার করা হয়েছে। এছাড়া কে কী দায়িত্ব পালন করবে সে ব্যাপারে লিখিত একটি নির্দেশনাও তাদের কাছে পাওয়া গেছে। গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার গোলাম মোস্তফা রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘ দিন ধরে তারা বিভিন্নস্থানে চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/পিডি/২১০০ ঘ.