ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহকারী সার্জন পদে পাঁচশ ৮২ জনের অস্থায়ী নিয়োগ চূড়ান্ত করেছে করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mohfw.gov.bd নামের তালিকা পাওয়া যাবে।
বৃহস্পতিবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চিকিৎসকসহ অন্যান্য ১ম শ্রেণীর শূন্য পদে অস্থায়ীভাবে ভিত্তিতে এর আগে ৩ হাজার ৫৫১ জনকে নিয়োগ দেওয়া হয়েছিলো। বৃহস্পতিবার আরো পাঁচশ ৮২টি পদে নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।
এ নিয়ে অস্থায়ী ভিত্তিতে মোট চার হাজার একশ ৩৩ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/পিডি/১৯৪৯ ঘ.
bdnews24