২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের অপসারণ রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়: হ্যানা

ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অপসারণ 'সম্পূর্ণ রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার' বলে জানিয়েছেন ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হ্যানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 01:25 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

মাদারীপুর, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অপসারণ 'সম্পূর্ণ রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার' বলে জানিয়েছেন ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হ্যানা। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়ার ঢুয়াট গ্রামে প্রান্তিক কৃষকদের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে গিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইউনূস বিষয়ে আরো প্রশ্ন করা হলেও এর বেশি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান এই আইরিশ। ইইউ এবং খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর আগে সকাল ১০টার দিকে উইলিয়াম হ্যানা জেলার কালকিনি উপজেলার পশ্চিম বালিগ্রামে একই প্রকল্প পরিদর্শনে যান। তিনি প্রকল্পের অগ্রগতি দেখে বাংলাদেশে ভবিষ্যতে আরো সহযোগিতা দেওয়ার কথা জানান। প্রকল্প পরিদর্শনের সময় রাষ্ট্রদূতের স্ত্রীসহ ইউরোপিয়ান ইউনিয়ন ও প্রকল্পের কর্মকর্তারা ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯২৫ ঘ.