২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদ এস্কান্দারের জামিন

দুর্নীতির একটি মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন খালেদা জিয়ার ছোট ভাই সাঈদ এস্কান্দার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 08:42 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির একটি মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন খালেদা জিয়ার ছোট ভাই সাঈদ এস্কান্দার। বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা জ্যেষ্ঠ বিশেষ জজ জহিরুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানির পর দুপুরের পর আদালত এ মামলায় ৩১ জুলাই পর্যন্ত জামিনের আদেশ দেন। সাবেক সংসদ সদস্য এস্কান্দারের বিরুদ্ধে গত বছরের ২৮ এপ্রিল রমনা থানায় দুর্নীতি দমন কমিশন এ মামলা করে। এতে তার বিরুদ্ধে ৪ কোটি ৭২ লাখ ৭৭ হাজার ৬০২ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। গত বছরের মে মাসে হাইকোর্ট তাকে অভিযোগপত্র দাখিল পর্যন্ত এ মামলায় জামিন দিয়েছিলেন। তবে ৬ ফেব্র"য়ারি অভিযোগপত্র দাখিল হওয়ায় তার জামিন অকার্যকর হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৩০০ ঘ.