২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে আগুনে পুড়েছে ১২ দোকান

চাঁদপুর সদর উপজেলার সাখুয়া ইউনিয়নের দোকানঘর এলাকায় অগ্নিকাণ্ডে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 08:22 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

চাঁদপুর, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সদর উপজেলার সাখুয়া ইউনিয়নের দোকানঘর এলাকায় অগ্নিকাণ্ডে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে চাঁদপুরের পুরানবাজার দমকল কর্মকর্তা মো. শামীমুল ইসলাম জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলমগীর নামে এক ব্যক্তির দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে দমকল কর্মীরা দু'ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো মুদি দোকান, কাঠের দোকান, আসবাবপত্রের দোকান, কাপড়ের দোকান ও একটি ক্লাবঘর। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে ৩০ লাখ টাকা বলে দমকল কর্মকর্তা শামীমুল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৪১৩ ঘ.