২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসকে সমর্থন জানিয়ে হিলারির টেলিফোন

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অপসারণে সরকারের পদক্ষেপে হাইকোর্টের সায় মিললেও এক্ষেত্রে নোবেল বিজয়ীর পক্ষেই অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 06:06 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অপসারণে সরকারের পদক্ষেপে হাইকোর্টের সায় মিললেও এক্ষেত্রে নোবেল বিজয়ীর পক্ষেই অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এ সমর্থন জানিয়ে মঙ্গলবার ইউনূসকে হিলারি টেলিফোন করেন বলে সংবাদ সংস্থা রয়টার্স জানায়। ইউনূসকে অপসারণে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূত জেমস এফ মরিয়ার্টিও স