২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে হাট ইজারার দরপত্র জমা নিয়ে সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হাটের ইজারা দরপত্র জমা দেওয়া নিয়ে স্থানীয় বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

নারায়ণগঞ্জ, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হাটের ইজারা দরপত্র জমা দেওয়া নিয়ে স্থানীয় বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, স