ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে উপসচিব ও সিনিয়র সহকারী সচিবের সাতটি পদে রদবদল করা হয়েছে।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল মাবুদকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং খুলনা ওয়াসার সচিব সুশান্ত কুমার কুন্ডুকে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসাবে বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ রফিকুল করিমকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবালয় শাখার সিনিয়র সহকারী সচিব নাজনীন কাওসার চৌধুরীকে অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব, বাগেরহাটের মোল−াহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল হাকিমকে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (আরডিসি), ফেনী জেলা পরিষদ সচিব সায়মা ইউনুসকে নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (আরডিসি) এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী কমিশনার তসলিমা কানিজ নাহিদাকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (আরডিসি) হিসাবে বদলি করা হয়েছে।
বিডিনিজিজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমইউএস/পিডি/১৯১৯ ঘ.
bdnews24