২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজার-মৌচাক উড়ালসেতু একনেকে অনুমোদন

মগবাজার থেকে মৌচাক পর্যন্ত উড়ালসেতু নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মগবাজার থেকে মৌচাক পর্যন্ত উড়ালসেতু নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সোয়া আট কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণে সাতশ ৭৩ কোটি টাকা ব্যয় হবে বলে মঙ্গলবার একনেক সভাশেষে সাংবাদিকদের জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার। "মগবাজার-মৌচাক উড়াল সেতুটির নির্মাণ কাজ শেষ হবে ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে।" এতো অল্প সময়ের মধ্যে কাজ কীভাবে শেষ হবে- এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "সার্ভে শেষ হয়েছে। এখন বাকি শুধু কাজ শুরু করা। নির্দিষ্ট মেয়াদেই কাজ শেষ হবে।" শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। সভায় চার হাজার তিনশ ৬৯ কোটি টাকা ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়েছে। প্রকল্প ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকার দেবে দুই হাজার ২২ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে আসবে দুই হাজার তিনশ ৪৭ কোটি টাকা। একনেকে ২৯৫ কোটি টাকা ব্যয়ে কৃষি মন্ত্রণালয়ের "মানসম্পন্ন বীজের সরবরাহ বৃদ্ধিকরণ প্রকল্প" অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় ডাল, তৈল, আলু ও সবজিসহ বিভিন্ন ফসলের উন্নতমানের বীজ উৎপাদন করে তা কৃষকদের সরবরাহ করা হবে বলে জানান একে খন্দকার। একনেকে পাশ হওয়া অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ১৪০ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের "আইলায় ক্ষতিগ্রস্থ গ্রামীণ অবকাঠামো পুনর্বাসন প্রকল্প', ৪৪১ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের 'পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প ঃ বৃহত্তর ঢাকা, টাংগাইল ও কিশোরগঞ্জ জেলা', ৩৯৯ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের 'বৃহত্তর যশোর জেলা অবকাঠামো উন্নয়ন (যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলা) প্রকল্প'। ৭৫৩ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের 'সাসটেইনেবল রুরাল ইনফ্রাস্ট্রাকচার ইমপ্র"ভমেন্ট প্রকল্প', ৫৭৯ কোটি টাকা ব্যয়ে পানি সম্পত মন্ত্রণালয়ের 'চর ডেভেলপমেন্ট এন্ড সেটেলমেন্ট প্রকল্প-৪', ১২০ কোটি টাকা ব্যয়ে সড়ক ও রেলপথ বিভাগের 'যাত্রাবাড়ী-কাঁচপুর সড়ক ৮-লেনে উন্নীতকরণ প্রকল্প'। ১৮১ কোটি টাকা ব্যয়ে সড়ক ও রেলপথ বিভাগের 'ঝিনাইদহ-চুয়াডাঙ্গা-মেহেরপুর-মুজিবনগর সড়ক উন্নীতকরণ প্রকল্প', ৫৫৯ কোটি টাকা ব্যয়ে সড়ক ও রেলপথ বিভাগের 'লালমনিরহাট-বুড়িমারী সড়ক উন্নয়ন প্রকল্প', ৮৬ কোটি টাকা ব্যয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের "ঢাকা ট্রাংক রোডের স