ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে সমঝোতা চেষ্টার কারণ দেখিয়ে করফাঁকির মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ষষ্ঠবারের মতো সময় পেলেন পার্টেক্স গ্র"প চেয়ারম্যান এম এ হাসেম।
বিএনপির সাবেক সাংসদ এম এ হাসেমের পক্ষে মঙ্গলবার দুপুরে সময় আবেদনের শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক আগামি ৩০ মার্চ শুনানির তারিখ নির্ধারণ করেন।
গত বছরের ২৩ অগাস্ট জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার কবীর উদ্দিন মোল্লা এ আদালতে মামলাটি দায়ের করেছিলেন।
মামলায় বলা হয়, হাসেম ১৮ কোটি ৯৩ লাখ ৪২ হাজার তিনশ ৮০ টাকার সম্পদের তথ্য গোপন করে তার ওপর প্রযোজ্য চার কোটি ৭৬ লাখ নয় হাজার আটশ ৪৫ টাকার কর ফাঁকি দেন।
হাসেমের আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ ও এম এ জলিল উজ্জল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সময় আবেদন শুনানির সময় হাসেম আদালতে উপস্থিত ছিলেন। আগামি ৩০ মার্চের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা কর পরিশোধ করবেন তিনি।
আয়কর ফাঁকির এ মামলায় পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এম এ হাসেমের বিরুদ্ধে গত ২০ ফেব্র"য়ারি একই বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। পরে ২৮ ফেব্র"য়ারি একই বিচারক তাকে জামিনও দিয়েছিলেন।
এম এ হাসেম ও তার পরিবারের বিরুদ্ধে একই আদালতে দুশ ৩২ কোটি টাকার আরেকটি আয়কর ফাঁকির মামলা বিচারাধীন। হাসেমের পরিবারের সদস্যদের পারটেক্স বেভারেজের বিভিন্ন কর্মকতা দেখিয়ে তাদের বিরুদ্ধে এ মামলা হয়।
এ মামলাও ২৮ ফেব্র"য়ারি তারিখে হাসেম, তার পরিবার ও তার প্রতিষ্ঠান পারটেক্স বেভারেজের অপর দুই কর্মচারী একই আদালত থেকে এক মাসের জন্য জামিন পান।
একই আদালতে একই মামলায় পারটেক্স বেভারেজের অপর পরিচালক এম এ হাসেমের আরেক ছেলে আজিজ আল মাহমুদ সেদিন আদালতে হাজির হতে না পারার কারণে মঙ্গলবার আত্মসমর্পণ করে জামিন নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৮৫০ ঘ.
bdnews24