২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে ভাগ্নের হাতে মামা খুন

রাজধানীর খিলঁগাওয়ে জমিসংক্রান্ত বিরোধে ভাগ্নের হাতে মামা খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 07:30 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলঁগাওয়ে জমিসংক্রান্ত বিরোধে ভাগ্নের হাতে মামা খুন হয়েছেন। মঙ্গলবার সকালে খিলগাঁও ত্রিমোহনিতে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. সালাউদ্দিন (৫০)। সালাউদ্দিনের ছেলে নাহিদ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের বলেন, "জমিসংক্রান্ত বিরোধে সকালে আমার ফুফু মনোয়ারার ছেলে জলিল, শুকুর আলী বাবাকে মারধর করে। এক পযার্য়ে বাবা জ্ঞান হারিয়ে ফেলে। সকাল সাড়ে ১১টার দিকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছয় শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিলো বলেও জানান তিনি। "মঙ্গলবার সালিস হওয়ার কথা ছিলো।" খিলগাঁও থানার ওসি মো.হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ঘটনাটি শুনেছি। একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠাচ্ছি।" লাশ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৩২৯ ঘ.