মুন্সীগঞ্জ, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় একটি বাজারে আগুন লেগে ২১টি দোকান পুড়ে গেছে।
সোমবার রাত ২টায় উপজেলার পাইকপাড়া চৌরাস্তা বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে বলে দমকল কর্মীরা জানিয়েছেন।
ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
মুন্সিগঞ্জ দমকল কার্যালয়ের কর্মকর্তা সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজারে মনিরের চায়ের দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।"
আগুন লাগার খবর পৌঁছাতে দেরি হওয়ায় রাত সাড়ে তিনটার দিকে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান সানোয়ার।
টঙ্গীবাড়ি থানার ওসি আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, "দমকল কর্মীরা আরো আগে আসলে ক্ষতি কম হতো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১২০৮ ঘ.
bdnews24