ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর যানজট নিরসনে এক ট্যাক্সিক্যাবচালকের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
সোমবার নারায়ণগঞ্জ-৩ আসনের সরকারদলীয় সাংসদ আব্দুল্লাহ-আল-কায়সারের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
সংসদে ট্যাক্সিক্যাব চালক মোহাম্মদ আলী চৌধুরীর ১৫ দফা সুপারিশ তুলে ধরে মন্ত্রী বলেন, "ট্যাক্সিক্যাবচালকের প্রস্তাবগুলো মন্ত্রণালয় পর্যালোচনা করে বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।"
আবুল হোসেন জানান, ঢাকা মহানগরীর যানজট নিরসনের লক্ষ্যে গত ২৩ এবং ৩০ জানুয়ারি যোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে ট্যাক্সিক্যাবচালক মোহাম্মদ আলী চৌধুরী যানজট নিরসনের সহায়তায় বেশ কিছু সুপারিশ পেশ করেন।
তিনি মিরপুরে দক্ষিণ পাইকপাড়ার ৯ নম্বর সড়কের বি ব্লকের ২৯৮ নম্বর বাসায় বসবাস করেন।
তার সুপারিশগুলোর মধ্যে রয়েছে- গাড়ির গতি নিয়ন্ত্রণ (ডানে মোড়, ক্রসিং ও ওভারটেকিং নিষেধ), ব্যক্তিগতভাবে না করে সমবায় সমিতির মাধ্যমে বাস-ট্রাক পরিচালনা করা, শহরের বাইরে বহুতল বিশিষ্ট বাস টার্মিনাল রাখা এবং অন্য জেলার বাস ঢাকা শহরে প্রবেশ না করা; গাবতলী থেকে যাত্রাবাড়ী চলাচলকারী যানবাহন আজিমপুর-পলাশী-বুয়েট-গুলিস্তান-সায়েদাবাদ রেলগেইট রুটে চলাচলের ব্যবস্থা করার; 'ইউ' লোপের এরিয়া স
bdnews24