২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে বার্ড ফ্লু, ১৮শ' মুরগি নিধন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়ায় বার্ড ফ্লু সংক্রমিত একটি খামারের এক হাজার আটশ' লেয়ার মুরগি নিধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 03:44 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

নারায়ণগঞ্জ, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়ায় বার্ড ফ্লু সংক্রমিত একটি খামারের এক হাজার আটশ' লেয়ার মুরগি নিধন করা হয়েছে। রোববার রাত সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা মুরগিগুলো মেরে মাটিচাপা দেন। এলাকাবাসী জানায়, গত তিনদিন ধরে কুড়িপাড়া এলাকার নুর হোসেন মিয়ার খামারে মুরগি মরতে শুরু করে। বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জানানো হয়। তারা খামার থেকে মৃত মুরগির নমুনা নিয়ে পরীক্ষার জন্য ঢাকা কেন্দ্রীয় পশুরোগ গবেষণাগারে পাঠান। পরীক্ষায় বার্ড ফ্লু ধরা পড়ে। খামার মালিক নুর হোসেন মিয়া জানান, তার খামারের এক হাজার আটশ' মুরগি নিধনের ফলে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪১ ঘ.