২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে তিন 'মদ ব্যবসায়ীর' কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মদ ব্যবসায়য়ের অভিযোগে তিনজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 03:24 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মদ ব্যবসায়য়ের অভিযোগে তিনজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক ইমাম এ সাজা দেন বলে পুলিশ জানিয়েছে। নাচোল থানার ওসি মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার আন্ধাইল সড়কে একটি মিশুকে তল্লাশি করে ৮৭ লিটার চোলাই মদসহ ওই তিন মদ ব্যবসায়ীকে আটক করা হয়। দণ্ডিতরা হলেন- নাচোল পৌরসভার থানাপাড়া মহল্লার ভিখু শেখ (৪০), মমিনপাড়া মহল্লার রবি দাস (৩৫) ও মুরাদপুর মহল্লার সবুর (৩৮)। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১২৪ ঘ.