পটুয়াখালী, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী শহরে অগ্নিকাণ্ডে ৭টি দোকানসহ ৮টি ঘর ভস্মীভূত হয়েছে।
এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
সোমবার সকাল দশটার দিকে পুরাণ বাজার বণিক পট্টিতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী মিঠুন পাল বান্টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাঁচু ময়রার মিষ্টির দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পাশের ৬টি দোকান ও ১টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।"
পটুয়াখালী অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তা বেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, অগ্নিনির্বাপক বাহিনীর দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০০১ ঘ.
bdnews24