২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে ক্ষমা চাইলেন আবুল মকসুদ

মহাস্থানগড় সম্পর্কে হাইকোর্টের আদেশের কপি না পড়েই সে বিষয়ে সংশ্লিষ্ট কোর্টে উপস্থাপিত লিখিত বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে হলফনামা দাখিল করেছেন লেখক-কলামিস্ট আবুল মকসুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 02:03 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাস্থানগড় সম্পর্কে হাইকোর্টের আদেশের কপি না পড়েই সে বিষয়ে সংশ্লিষ্ট কোর্টে উপস্থাপিত লিখিত বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে হলফনামা দাখিল করেছেন লেখক-কলামিস্ট আবুল মকসুদ। সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে তিনি এ হলফনামা দাখিল করেন। এরপর আদালত আবুল মকসুদের বিরুদ্ধে দেওয়া সব নির্দেশ প্রত্যাহার করে। আদালতের আদেশ ভুলভাবে উপস্থাপন করে দুই বিচারকের 'জীবন বিপন্ন' করে তোলার দায়ে গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে মামলা করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেয় হাইকোর্ট। সেইসঙ্গে হাইকোর্টে উপস্থাপিত আবুল মকসুদের বক্তব্যে রাষ্ট্রবিরোধী কোনো 'ষড়য