ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থতার কারণে সোমবার আদালতে যাচ্ছেন না প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তিনি বারডেম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সুপ্রিম কোর্টের উপনিবন্ধক সাব্বির ফয়েজ সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, প্রধান বিচারপতি অসুস্থ হওয়ায় বারডেমে ভর্তি হয়েছেন। তবে তার অসুস্থতা গুরুতর কিছু নয়।
প্রধান বিচারপতি খাদ্যে বিষক্রিয়ায় (ফুড পয়জনিং) আক্রান্ত হয়েছেন বলে সুপ্রিম কোর্টের এক কর্মকর্তা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১১ ঘ.
bdnews24