চট্টগ্রাম, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এক তরুণী গুলিবিদ্ধ হয়েছে।
এ ঘটনায় মেয়েটির মামাতো ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল সংলগ্ন নূর বেগম জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোহাম্মদ বাদশা (২৮)। সে ওই এলাকার নুরুল হকের পুত্র। গুলিবিদ্ধ পারভীন আক্তার (২৭) তার আপন মামা নুরুল হকের বাসায় থেকে বড় হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পারভীন আক্তারের সঙ্গে জমিজমা নিয়ে তার দূর সম্পর্কের এক মামা নুরুল ইসলামের বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার সকালে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া বেধে যায়।
এক পর্যায়ে উত্তেজিত হয়ে নুরুল ইসলাম তার লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি করলে পারভীন গুলিবিদ্ধ হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুলির ঘটনা শুনে পারভীনের মামাতো ভাই বাদশা দৌঁড়ে ঘটনাস্থলে আসার পর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়।
তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
চমেক পুলিশ ফাঁড়ির হাবিলদার রাজীব বড়
bdnews24