২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ব্যাংক নিয়ে ঘটনাপ্রবাহে ব্র্যাকের উদ্বেগ

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অপসারণ নিয়ে চলমান ঘটনাপ্রবাহে উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অপসারণ নিয়ে চলমান ঘটনাপ্রবাহে উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক। দেশের ৮৩ লাখ দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়নে গ্রামীণ ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে উল্লেখ করে শনিবার এক বিবৃতিতে ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদ বলেছেন, "প্রতিষ্ঠানটির ব্যাপারে যে কোনো ব্যবস্থা নেওয়ার সময় এসব গ্রাহকদের কল্যাণ ও প্রতিষ্ঠানটির অব্যাহত অগ্রগতির বিষয়টিতে অগ্রাধিকার দেওয়া জরুরি।" কেন্দ্রীয় ব্যাংক নোবেল বিজয়ী ইউনূসকে গত বুধবার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে অপসারণের আদেশ দেয়। এর কারণ হিসাবে বলা হয়, শেষ মেয়াদে তার দায়িত্ব নেওয়ার বিষয়টিতে নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নেওয়া হয়নি। নোবেল বিজয়ী ইউনূসকে অপসারণের এ খবর সারাবিশ্বে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে ওঠে। ড. ইউনূস ওই আদেশের বিরুদ্ধে বৃহস্পতিবারই আদালতে রিট আবেদন করেন। রোববার এ বিষয়ে আদেশ দেবে আদালত। গ্রামীণ ব্যাংক, ব্র্যাকসহ ক্ষুদ্রঋণদাতা সংস্থাগুলো সাধারণ আর্থিক প্রতিষ্ঠানের চেয়ে ভিন্নভাবে পরিচালিত হয় উল্লেখ করে আবেদ তার বিবৃতিতে বলেন, "তাদের সবচেয়ে বড় অবলম্বন জনগণের বিশ্বাস এবং আস্থা অর্জন। এ আস্থাকে কোনোভাবেই ছোট করে দেখার উপায় নেই। কারণ আস্থা নষ্ট হয়ে গেলে সদস্যদের সঞ্চয় প্রত্যাহার, ঋণের অর্থ পরিশোধে অনীহাসহ নাানা জটিলতা প্রতিষ্ঠানটির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।" ব্র্যাকের চেয়ারপারসন বলেন, "প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ড. ইউনূসকে হঠাৎ করে অপসারণ এবং পরিচালনা পর্ষদ ও সরকারের মধ্যে আইনি লড়াইয়ের ফলে গ্রাহকদের আস্থা কমে গিয়ে সংস্থার ভবিষ্যত বিপর্যস্ত হতে পারে। তা যাতে না হয়, সেদিকে আমাদের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে।" সংস্থার সদস্যদের কল্যাণ অব্যাহত রাখার প্রয়োজনে অত্যন্ত সতর্কতার সঙ্গে, পরিকল্পিতভাবে ও পর্যাপ্ত সময় দিয়ে ড. মুহাম্মদ ইউনূসের একজন উত্তরসূরি নির্বাচনের মাধ্যমে গ্রামীণ ব্যাংককে স্থিতিশীলতা দেওয়া দরকার বলেও মন্তব্য করেন আবেদ। 'গ্রামীণ ব্যাংক নিয়ে সা