২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে অস্ত্র ও গুলিসহ আটক ৪

নড়াইলের লোহাগড়া উপজেলায় অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

নড়াইল, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়া উপজেলায় অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। লাহুড়িয়া ইউনিয়নের এগারনালি গ্রাম থেকে শনিবার ভোর ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বারইপাড়া গ্রামের আ. হান্নানের ছেলে আলিম (৩৮), নওয়াপাড়া গ্রামের ছালাম শেখের ছেলে সরোয়ার শেখ (৩০), আকবর মোল্লার ছেলে রাজু মোল্লা (২১) ও মো. তবিবারের ছেলে নজরুল ইসলাম (২৫)। নড়াইল গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবৈধভাবে আয়োজিত যাত্রা-গানের আসর বন্ধ করতে এগারনালি গ্রামে শনিবার ভোর রাতে অভিযান চালানো হয়। এ সময় একটি মটর সাইকেলের তিন আরোহীর দেহ তল্লাশি করা হয়। আলিম নামের এক আরোহীর কোমর থেকে একটি দেশি শাটারগান ও এক রাউণ্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয় এবং তিনজনকেই গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী দলের অন্য সদস্য নজরুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এসআই জানান, এ ঘটনায় লোহাগড়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের লোহাগড়া থানায় সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৯২৫ ঘ.