২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় স্পিডবোট চলাচল শুরু হয়নি

দুই ঘাটের মালিক-শ্রমিকদের বিরোধের জের ধরে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে স্পিডবোট চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 09:22 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

মাদারীপুর, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই ঘাটের মালিক-শ্রমিকদের বিরোধের জের ধরে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে স্পিডবোট চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। শুক্রবার সকালে স্পিডবোট চলাচল বন্ধ হয়ে যায়। শনিবারও ৫ শতাধিক স্পিডবোট অলস পড়ে ছিলো। কাওড়াকান্দির স্পিডবোট মালিকরা বলছেন, মাওয়া ঘাটে তাদের নৌযানগুলোর সিরিয়াল পেছনে দেওয়া হয়। দুই ঘাটের মালিক-শ্রমিকদের এ বিরোধ দীর্ঘদিনের। গত বৃহস্পতিবার বিকালে মাওয়া ঘাটে কাওড়াকান্দির একজন মালিক ও চালক মারধরের শিকার হয়। এরপর থেকে কাওড়াকান্দির স্পিডবোট চলা বন্ধ হয়ে যায়। তাদের বাধার মুখে মাওয়ার স্পিডবোটগুলোও কাওড়াকান্দিতে ভিড়তে না পারায় স্পিডবোট পারাপারই বন্ধ হয়ে যায়। সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত স্পিডবোট চলাচল বন্ধ থাকবে বলে কাওড়াকান্দি স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫২০ ঘ.