সাতক্ষীরা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা-যশোর সড়কে ঝিকরগাছার কলাগাছিতে পিকআপ উল্টে এক যুককের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। যুবকের নাম নাজমুল হোসেন (২৭)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৯ নং হেলাতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তালেব সরদারের ছোট ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নাজমুল হোসেন ফরিদপুর জেলার ভাঙ্গা বাজারে মাছ বিক্রি করে নিজ পিকআপযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কলাগাছিতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে নাজমুল ঘটনাস্থলেই মারা যান।
কলারোয়া থানার ওসি (চলতি দায়িত্বে) ওবায়দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলাগাছি এলাকাটি যশোরের ঝিকরগাছা থানার অধীন হওয়ায় মৃতদেহ ঝিকরগাছা থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে সেখানেই একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৩৫ ঘ.
bdnews24