২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় কেন্দ্রীয় ভূমি কমিটির সম্মেলন

কেন্দ্রীয় ভূমি কমিটির সম্মেলনে বক্তারা বলেছেন, খাস কৃষি জমি ভূমিহীনদের মাঝে বিতরণ করা গেলে খাদ্য উৎপাদনে আরো এগিয়ে যাবে দেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2011, 12:27 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

সাতক্ষীরা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় ভূমি কমিটির সম্মেলনে বক্তারা বলেছেন, খাস কৃষি জমি ভূমিহীনদের মাঝে বিতরণ করা গেলে খাদ্য উৎপাদনে আরো এগিয়ে যাবে দেশ। সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুক্রবার দুপুরে কেন্দ্রীয় ভূমি কমিটি আয়োজিত এক সম্মেলনে বক্তারা একথা বলেন। কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান। সম্মেলনে আরো বক্তৃতা করেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বেসরকারি সংস্থা উত্তরন-এর পরিচালক শহিদুল ইসলাম, ফিরোজ আহমেদ, মোড়ল আব্দুস সালাম, অধ্যক্ষ আশেক এলাহী। বক্তারা বলেন, সরকার দারিদ্র বিমোচনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। দেশের সব এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দেশে যে খাস জমি রয়েছে তার বেশিরভাগই ভূমি মালিকদের দখলে। এই জমির কৃষি অংশ উদ্ধার করে তা সরাসরি ভূমিহীনদের মাঝে বিতরণ করা হলে দেশে কোন ধরনের খাদ্য ঘাটতি থাকবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮২৪ ঘ.