২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইকুইটি'র যুগপূর্তি উৎসব

প্রতিষ্ঠানের ১২ বছর উপলক্ষে উৎসবের আয়োজন করেছে আবাসন শিল্প প্রতিষ্ঠান 'ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2011, 12:26 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

চট্টগ্রাম, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিষ্ঠানের ১২ বছর উপলক্ষে উৎসবের আয়োজন করেছে আবাসন শিল্প প্রতিষ্ঠান 'ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড'। লোকজ গান, ব্যান্ড শো, বাঙালি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে স্বাধীনতা পার্কে শুক্রবার বিকাল ৪টায় শুরু হওয়া এ উৎসব চলবে রাত ১০টা পর্যন্ত। অনুষ্ঠানে চট্টগ্রামের আঞ্চলিক গানের গীতিকার ও সুরকার আব্দুল গফুর হালীকে এবং প্রতিষ্ঠানটির পাঁচ জন কর্মকর্তা- কর্মচারীকে সম্মাননা দেওয়া হবে। ১২ বছরের কার্যক্রমের বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মঈনুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের বলেন, "চট্টগ্রামে বিশ্বমানের আবাসন ব্যবস্থা গড়ে তুলতে ১৯৯৯ সালে আমাদের যাত্রা শুরু হয়। গত ১২ বছরে ২৭টি প্রকল্পের আওতায় মোট ৬৪৯টি এপার্টমেন্ট এবং ১০ হাজার বর্গফুটের বাণিজ্যিক স্থাপনা গ্রাহকের কাছে হস্তান্তর করেছি।" তিনি জানান, কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটর আওতায় চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতাল নির্মাণে আগামী ১০ বছরে ইকুইটি ১ কোটি টাকা অনুদান দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/১৮২৫ ঘ.