২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে এসমেতারার ধর্ষক এরশাদ গ্রেপ্তার

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে স্কুলছাত্রী এসমেতারা খাতুন ধর্ষনের শিকার হয়ে আত্মহনন করার ২৩ দিন পর ধর্ষক এরশাদ আলীকে সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2011, 11:54 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

কুড়িগ্রাম, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে স্কুলছাত্রী এসমেতারা খাতুন ধর্ষনের শিকার হয়ে আত্মহনন করার ২৩ দিন পর ধর্ষক এরশাদ আলীকে সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে ব্যাটারিচালিত অটোরিক্সায় কুড়িগ্রামে আসার পথে ধরলা সেতুর পূর্বপাড়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসমেতারার আত্মহননের চাঞ্চল্যকর এ ঘটনায় হাইকোর্টের একটি বেঞ্চ কুড়িগ্রামের পুলিশ সুপার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং মামলার তদন্তকারী কর্মকর্তাকে আগামি ১৬ মার্চ আদালতে স্বশরীরে হাজির হওয়ার আদেশ দিয়েছে। সদর থানার ওসি মো. ময়নুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এরশাদ (২২) ঘনঘন স্থান পরিবর্তন করে আত্মগোপন করে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ধরলা সেতুর পূর্বপাড়ে অবস্থান নিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সংশি