ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই বিচারকের 'জীবন বিপন্ন' করে তোলার দায়ে কলাম লেখক আবুল মকসুদের বিরুদ্ধে মামলা করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এ ছাড়া আবুল মকসুদকে আগামী ১৩ মার্চ আবারো আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
বুধবার মহাস্থানগড় বিষয়ে হাইকোর্টের দেওয়া একটি আদেশের ওপর স্ব-প্রণোদিত হয়ে বক্তব্য দিতে যান আবুল মকসুদ। লিখিত ওই বক্তব্যে আদালতে আদেশকে বিকৃতভাবে উপস্থাপনের দায়ে তাকে তিরস্কার করে আদালত।
বুধবার হাইকোর্টে উপস্থাপিত আবুল মকসুদের বক্তব্য মহানগর গোয়েন্দা পুলিশ এবং শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছে।
একই ঘটনায় বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার পর সকাল সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত দাঁড় করিয়ে রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২২১০ ঘ.
bdnews24