লালমনিরহাট, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের দহগ্রাম আঙ্গরপোতা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।
বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি ও পুলিশ।
৩১ লালমনিরহাট বিজিবি আধিনায়ক লে. কর্নেল আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সীমান্তের ডিএমপি ২ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারতে প্রবেশ করার সময় বিজিবির টহল দল তাদের আটক করে। তাদেরকে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
তারা হলো- গাজীপুরের কাপাসিয়া উপজেলার আবুল হোসেন (৩১) ও কবীর হোসেন (২৮), সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ইনছাফ মিয়া (২৮), জাইদুল ইসলাম (২২) ও আব্দুল বাছেদ (২২), কুমিল্ল
bdnews24