২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সি সাইড অ্যাকোরিয়ামের পরিকল্পনা

পর্যটন নগরী কক্সবাজারের সাগরের পাড়ে সি সাইড অ্যাকোরিয়াম করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 12:27 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যটন নগরী কক্সবাজারের সাগরের পাড়ে সি সাইড অ্যাকোরিয়াম করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। বৃহস্পতিবারর জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সাংসদ লুৎফুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এর আগে বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। প্রাণীসম্পদমন্ত্রী জানান, ইতিহাস সংরক্ষণ ও ভবিষ্যত বংশধরদের বঙ্গোপসাগরের মৎস সম্পর্কে বাস্তব ধারণা দেওয়ার জন্য কক্সবাজারের সাগর পাড়ে সি-সাইড অ্যাকোরিয়াম প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের রয়েছে। এ লক্ষ্যে শিগগির একটি প্রকল্প নেওয়া হবে। সংরক্ষিত নারী আসনের সাংসদ রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে আব্দুল লতিফ জানান, বাংলাদেশ থেকে ইলিশ মাছ রপ্তানি বর্তমানে বন্ধ নেই। চলতি অর্থবছরের (জুলাই '১০ থেকে জানুয়ারি '১১) গত ছয় মাসে রেকর্ড পরিমাণ ৫ হাজার পাঁচশ ৬৩ মেট্রিক টন রপ্তানি করে দুশ ২৬ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা আয় হয়েছে। নওগাঁ-২ আসনের সাংসদ মো. শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে প্রতিদিন প্রায় এক কোটি ১৮ লাখ ৩৩ হাজার লিটার দুধ উৎপাদন হয়। মাথাপিছু দৈনিক দুশ ৫০ মিলিলিটার হিসেবে দেশে প্রতিদিন চাহিদা প্রায় তিন কোটি ৬৫ লাখ লিটার। সংরক্ষিত নারী আসনের সাংসদ মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী আব্দুল লতিফ জানান, আত্মকর্মসংস্থান সৃষ্টির অংশ হিসেবে দেশের পতিত পুকুর ও জলাশয়ে মিঠাপানির মাছ চাষের উদ্দেশ্যে বেকার যুবকদের স্বল্প সুদে ক্ষুদ্র ঋণ দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। আসমা জেরীন ঝুমুর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের মাছের চাহিদা মেটানোর লক্ষ্যে সরকার চলতি অর্থ বছরে ১৯টি প্রকল্প এবং দুইটি কর্মসূচি বাস্তবায়ন করছে। এছাড়া রাজস্ব কার্যক্রমের আওতায় স