২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মোহাম্মদ সবুজ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 12:10 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

নারায়ণগঞ্জ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মোহাম্মদ সবুজ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের চাষাঢ়ায় এ ঘটনা ঘটে। নিহত সবুজের বাড়ি শহরের চাঁনমারী এলাকায়। নারায়ণগঞ্জ রেল স্টেশনের মাস্টার আবদুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টায় ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী একটি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করলে সবুজ পা ফসকে ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেল পুলিশ সবুজের খণ্ডিত লাশ উদ্ধার করে। এর আগে গত সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল