সিরাজগঞ্জ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুরে রেখা (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের অভিযোগ, শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে রেখাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার মহারাজপুর গ্রামে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রেখার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের বাবা আবু বক্কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য নির্যাতন করে রেখকে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখে। এরপর তারা এ ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে"
শাহাজাতপুর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রেখার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।"
ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জেকে/১৭১৯ ঘ.
bdnews24