ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ইডেন কলেজ হোস্টেল সুপারের বাসা থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত ১২টার দিকে টয়লেটের লোহার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রিনা আক্তারের (১৪) লাশ উদ্ধার করা হয়।
নিহত রিনার গ্রামের বাড়ি নোয়খালীর হাতিয়ায়। সে হোষ্টেলে হুমায়ন কবিরের বাসায় কাজ করতো বলে জানান লালবাগ থানার ওসি সেলিমুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিনা দেড় বছর ধরে এই বাসায় কাজ করে। এ বাসায় আরো কাজের মেয়ে রয়েছে।
তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচেছ না। ঘটনাটি আত্মহত্যা, না হত্যা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।
রিনার লাশ ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএন/এমআই/১৪১০ ঘ.
bdnews24