নারায়ণগঞ্জ, মার্চ ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লুর সংক্রমণ ঘটায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি খামারের সাড়ে ১১ হাজার মুরগি মেরে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
রূপগঞ্জ উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর জানান, উপজেলার কাঞ্চন পৌরসভার মেয়র মজিবুর রহমানের মুরগির খামারে কয়েক দিন আগে মড়ক লাগে। খবর পেয়ে প্রাণীসম্পদ অফিসের লোকজন মৃত মুরগি পরীক্ষা করার জন্য ঢাকার কেন্দ্রীয় পশুরোগ গবেষণাগারে পাঠালে সেখানে বার্ড ফ্লু সনাক্ত করা হয়।
এরপর বুধবার ওই খামারের প্রায় সাড়ে ১১ হাজার মুরগি মেরে মাটিতে পুঁতে ফেলা হয় বলে ওই কর্মকর্তা জানান।
খামারের মালিক কাঞ্চন পৌরসভার মেয়র মজিবুর রহমান দাবি করেন, বার্ড ফ্লু সংক্রমণের কারণে তার প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০০৩২ ঘ.
bdnews24