কক্সবাজার, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে ট্রলার লুট, জেলেদের মারধর, জেলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ও নৌ-পথ অবরোধের ডাক দিয়েছে কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতি।
বুধবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে এক জরুরি সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।
ফিশিং বোট মালিকদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাছ কেনা-বেচা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ফিশারীঘাটের মৎস্য ব্যবসায়ী সমিতি।
কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভাটি হয়।
মুজিবুর বলেন, জলদস্যুরা হামলায় গত চার মাসে চারশরও বেশি ট্রলার অপহরণ ও লুটপাটের ঘটনা ঘটায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩৫৮ ঘ.
bdnews24