২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে তিন জনের আত্মহত্যা

রাজধানীতে হাজারীবাগে বুধবার সকালে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। এছাড়া মঙ্গলবার রাতে পল্লবীতে এক গৃহবধূ ও তেজগাঁও শিল্প এলাকায় এক তরুণী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 05:55 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে হাজারীবাগে বুধবার সকালে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। এছাড়া মঙ্গলবার রাতে পল্লবীতে এক গৃহবধূ ও তেজগাঁও শিল্প এলাকায় এক তরুণী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। এরা হলেন- হাজারীবাগে তমালিকা পোদ্দার (১৪), তেজগাঁওয়ের বেগুনবাড়িতে শারমিন আক্তার উর্মি (১৬) ও পল্লবীতে ফেরদৌসি আমিন টুম্পা (২০)। তমার বাবা বিমল পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তমালিকাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান, তমালিকা মারা গেছে। সে হাজারীবাগ সালেহা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। বকাঝকা করায় অভিমান করে তমালিকা আত্মহত্যা করে থাকতে পারে বলে তার বাবা জানান। তারা হাজারীবাগের ৪৫/১ ভাগলপুর লেন কোম্পানিঘাট এলাকায় থকেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরির্দশক (এসআই) আনোয়ার হোসেন জানান, 'প্রেমঘটিত' কারণে মঙ্গলবার রাতে উর্মি আত্মহত্যা করেছে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে পল্লবী থানার উপ-পরিদশক (এসআই) আজমল আলী জানান, পারিবারিক কলহের জের ধরে পল্লবীতে গৃহবধূ টুম্পা আত্মহত্যা করেছে। টুম্পা পল্লবীর সেকশন ১০ সি ব্লকের ১১ নম্বর বাড়িতে থাকতেন। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমইউএস/জেকে/২৩৫৪ ঘ.