২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে সমুদ্রবন্দর নির্মাণে সেল গঠন

পটুয়াখালীতে দেশের তৃতীয় সমুদ্র বন্দর নির্মাণের লক্ষ্যে একটি নির্মাণ সেল গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 03:21 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে দেশের তৃতীয় সমুদ্র বন্দর নির্মাণের লক্ষ্যে একটি নির্মাণ সেল গঠন করা হয়েছে। বুধবার এক তথ্য বিবরণীতে বলা হয়, সমুদ্র বন্দরটি স্থাপনে আর্থ-প্রাযুক্তিক সম্ভাব্যতা সমীক্ষা চালাবে 'তৃতীয় সমুদ্র বন্দর নির্মাণ সেল'। এ ছাড়া পরবর্তী কার্যক্রম নির্ধারণ এবং পটুয়াখালী জেলার রামনাবাদ এলাকায় একটি পরীক্ষামূলক বন্দরও স্থাপন করবে ওই সেল। সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন নৌ-পরিবহণ মন্ত্রণালয়ে সংযুক্তিতে ন্যস্ত সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসির আরিফ মাহমুদ। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কার্র্যালয়ে ওই সেল প্রথম পর্যায়ের কার্যক্রম পরিচালনা করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেবি/পিডি/২১২৩ ঘ.