২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ-সচিব পর্যায়ের তিন কর্মকর্তাকে বদলি

প্রশাসনে উপ-সচিব পর্যায়ের তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে উপ-সচিব পর্যায়ের তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জালাল উদ্দিন আহম্মেদ এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন। এদের মধ্যে পিরোজপুরের জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. নূর রহমানকে পিরোজপুরের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলমকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক একটি প্রজ্ঞাপনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ-মহাপরিচালক (যুগ্ম-সচিব) শেখ আব্দুল আহাদকে করা হয়েছে ওএসডি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/পিডি/১৯৪০ ঘ.