সিলেট, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বালাগঞ্জ উপজেলার গোয়ালাবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক প্রবাসী খুন হয়েছে।
নিহত জিয়া খানের (৩০) বাড়ি জেলার জগন্নাথপুর উপজেলার শুকলাম্বরপুর গ্রামে। যুক্তরাজ্য প্রবাসী জিয়া কিছুদিন আগে দেশে ফেরেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় গোয়ালাবাজারে তিনি খুন হন বলে পুলিশ জানায়।
ওসমানীনগর থানার ওসি নির্মলেন্দু চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন দুর্বৃত্ত জিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা জিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর রাতেই সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন সাংবাদিকদের বলেন, খুনের কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনার সাথে যেই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি নির্মলেন্দু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৮১২ ঘ.
bdnews24