২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ কর্মকর্তার ইউএনও হিসেবে বদলি

প্রশাসনে সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ১০ কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 10:47 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ১০ কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বদলি করা হয়েছে। বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শওকত আলীর স্বাক্ষরে এ আদেশ জারি করা হয়। বদলির জন্য এ সব কর্মকর্তাদের চাকরি সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার কার্যালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে। বদলির আদেশ হওয়া কর্মকর্তাদের মধ্যে কুমিল−া জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রহিমা আক্তারকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে, শরীয়তপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা রাসেল সাবরিনকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের অধীনে পাঠানো হয়েছে। ওএসডি সিনিয়র সহকারী সচিব মো. মঞ্জুরুল হাফিজকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে, চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার অঞ্জনা খান মজলিশকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে, কুমিল−া জোনাল সেটেলমেন্ট কার্যালয়ের চার্জ অফিসার হাছিনা বেগমকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে, যশোর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এসএম সোহরাব হোসেনকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে পাঠানো হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার দেবময় দেওয়ানকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আবদুল লতিফ খানকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে, কুমিল−া জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ আজিজুর রহমানকে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে এবং নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার শামীমা ফেরদৌসকে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমইউএস/এমআই/১৬৪৫ ঘ.