হবিগঞ্জ, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক আনসার-ভিডিপি সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে তিনি মারা যান বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
নিহত ফালান মিয়া (৩৫) উপজেলার দিঘলবাক গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফালান মঙ্গলবার বিকালে বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য আলোকসজ্জার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। রাতেই তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা।
হবিগঞ্জ সদর থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, ফালানের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪২৫ ঘ.
bdnews24