২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ১

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় একটি জেলে নৌকা ডুবে এক জন নিখোঁজ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্য এক জেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 07:46 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

বরিশাল, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় একটি জেলে নৌকা ডুবে এক জন নিখোঁজ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্য এক জেলে। মঙ্গলবার রাতে বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের লালখারাবাদ এলাকা সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলের নাম কুট্টি বাঘা (২০)। তিনি বাউশিয়া গ্রামের মৃত আব্দুর রহমান চৌকিদারের ছেলে। আহত জেলে কবির হোসেন ফকির (১৮) একই গ্রামের আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে। স্থানীয় বাসিন্দা আবদুল হামিদ জানান, রাতে মেঘনা নদীতে জাল ফেলে নৌকায় ঘুমিয়ে ছিলেন কুট্টি বাঘা আর নৌকার হাল ধরে ছিলেন কবির। ঢাকা থেকে বরিশালগামী একটি লঞ্চ তাদের নৌকার ওপর উঠিয়ে দেয়। এতে নৌকা ভেঙে তলিয়ে যায়। আহত কবির নৌকা থেকে নদীতে লাফ দিয়ে সাঁতরে তীরে উঠতে পারলেও ঘুমন্ত কুট্টি বাঘা ডুবে যান। হিজলা থানার উপপরিদর্শক মো. রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিখোঁজ জেলের লুঙ্গি ও জ্যাকেট উদ্ধার করা হয়েছে। কোন লঞ্চ এ ঘটনা ঘটিয়েছে তার নাম কবির বলতে পারছেন না বলে রেজাউল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৪০ ঘ.