২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাখ টাকার জাল কোর্ট ফিসহ ভুয়া আইনজীবী গ্রেপ্তার

এক লাখ এক হাজার টাকার জাল কোর্ট ফি'র স্ট্যাম্পসহ এক ভুয়া আইনজীবী ও অবসরপ্রাপ্ত ভেন্ডারকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 04:40 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

টাঙ্গাইল, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক লাখ এক হাজার টাকার জাল কোর্ট ফি'র স্ট্যাম্পসহ এক ভুয়া আইনজীবী ও অবসরপ্রাপ্ত ভেন্ডারকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের কাছে শেফা ক্লিনিকের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক হুমায়ুন কবীর আকন্দ। গ্রেপ্তারকৃতরা হলেন- সোলায়মান হোসেন সেলিম ও মকবুল হামিদ। ডিবি কর্মকর্তা হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেলিম নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে জাল স্ট্যাম্পের ব্যবসা করতেন। গোয়েন্দা পুলিশের এক সোর্স ১ লাখ টাকার স্ট্যাম্প ৫০ হাজার টাকায় কেনার জন্য তার সঙ্গে চুক্তি করে। "সকালে ঢাকা থেকে জাল স্ট্যাম্প নিয়ে এসে হস্তান্তরের সময় সেলিম ও অবসরপ্রাপ্ত ভেন্ডার মকবুলকে গ্রেপ্তার করা হয়।" সেলিমের বাড়ি টাঙ্গাইল পৌরসভার কচুয়াডাঙ্গা গ্রামে। মকবুলের বাড়ি নরসিংদী সদর উপজেলার বৈয়াম গ্রামে। তবে তিনি ঢাকার আরামবাগে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২০ ঘ.