২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়ি চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় গাড়ি চাপা পড়ে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 11:15 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

চট্টগ্রাম, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় গাড়ি চাপা পড়ে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) 'ইয়াং ওয়ান' নামের পোশাক কারখানার ওই শ্রমিকের নাম হজরত আলী (২৭)। সে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার চর বদলিয়া গ্রামের মনসুর আলীর ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. সাদেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত সাড়ে ১১ টার দিকে হজরত কর্মস্থল থেকে সাইকেল যোগে স্টিল মিল এলাকায় তার বাসায় ফিরছিলো। পথে বন্দর টিলার আলী শাহ মসজিদ এলাকায় একটি রাইডার গাড়ি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হজরতকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জানান সে মারা গেছে। মঙ্গলবার বিকাল ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমইউএস/কেএমএস/১৭০৯ ঘ.