২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নোয়াখালীর সদর ও সোনাইমুড়ি উপজেলায় মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 08:52 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

নোয়াখালী, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সদর ও সোনাইমুড়ি উপজেলায় মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় দুইজন এবং সোনাইমুড়িতে এক বৃদ্ধা মারা গেছেন। সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টার দিকে সদর উপজেলার এতিমখানা এলাকায় বাসের চাপায় আজাদ (৩০) ও সফিউল্লাহ (৩২) নামে দুজন মারা যায়। তাদের বাড়ি উপজেলার আন্ডারচর এলাকায়। এসআই বাতেন বলেন, সকালে আজাদ ও সফিউল্লা বাইসাইকেলে করে বাড়ি থেকে শান্তিরহাট এলাকায় মাটি কাটতে যাচ্ছিলেন। পথে এতিমখানা এলাকায় এলে শান্তিরহাট থেকে রামগতিগামী একটি বালুবর্তি ট্রাক সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে তারা মারা যান। পুলিশ ট্রাকটি আটক করেছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে সকাল ৮টার দিকে বেগমগঞ্জ-সোনাইমুড়ি সড়কে বাসচাপায় আকিজা খাতুন (৭০) নামে এক পথচারী নিহত হন। আকিজার বাড়ি বজরা ইউনিয়নের রশিদপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, লক্ষ্মীপুর থেকে ঢাকামুখী যাত্রীবাহী একটি বাস বেগমগঞ্জ সোনাইমুড়ি সড়কে পথচারী আকিজাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে আকিজা নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৪৫০ ঘ.