২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল চালক নিহত

বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক মটর সাইকেল চালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 07:06 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

বাগেরহাট, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটটকম)-বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক মটর সাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে বাগেরহাট-দেপাড়া সড়কের রঘুনাথপুর সাধনার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত সঞ্জিত হাওলাদার (৩৩) বাগেরহাট শহরের বাসাবাটি দাসপাড়া এলাকার কানাই হাওলাদারের ছেলে। বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক মোহম্মদ শাহাবুদ্দিন জানান সোমবার রাত সাড়ে বারোটার দিকে মটর সাইকেল চালক ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটটকম/প্রতিনিধি/আরএম/