মাগুরা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা শহরতলীতে ট্রাকের চাপায় এক স্কুলশিশু নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে পারলা বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত জয় ইসলাম (৫) ওই এলাকার অক্সফোর্ড কিন্ডার গার্টেনে প্রথম শ্রেণিতে পড়তো।
সদর থানার উপপরিদর্শক যাবিদ হোসেন সাংবাদিকদের বলেন, ছুটির পর স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিলো জয়। ওই সময় একটি ট্রাকের নিচে চাপা পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
জয় ওই এলাকারই মোল্যা পাড়ার মুকুল হোসেনের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩০ ঘ.
bdnews24