২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুরে ছিনতাইকারীর দুই বছর কারাদণ্ড

শাহাজাদপুরে এক ছিনতাইকারীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 03:19 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহাজাদপুরে এক ছিনতাইকারীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন (৩০) উপজেলার জগনীদহ গ্রামের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শাহজাদপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাদ্দাম নরিনা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর দুই ছাত্রীর কানের দুল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় এলাকার লোকজন তাকে ধরে গণপিটুনি দেয়। এতে সাদ্দাম অসুস্থ হয়ে পরে। পরে তাকে চিকিৎসা দিয়ে আদালতে হাজির করা হয়। আদালত সাদ্দামকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দেয় বলে জানান ইউএনও সেলিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১১১ ঘ.