ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন ব্রিটিশ রাজকুমারী অ্যান।
বাংলাদেশ সফরকালে তিনি রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।
তিনি সাতক্ষীরা ও বাগেরহাটে ব্রিটিশ সরকারের সহায়তায় পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন এবং গ্রামীণ নার্সিং কলেজ ঘুরে দেখবেন।
এছাড়া ব্রিটিশ কাউন্সিলের সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২০০৯ ঘ.
bdnews24